32 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পেটে ছুরি ধরে চবি শাটল থেকে ফোন ছিনতাই 

পেটে ছুরি ধরে চবি শাটল থেকে ফোন ছিনতাই 


বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল থেকে পেটে ছুরি ধরে মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীর ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় ট্রেন থামলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. সাদাত আল সামী বলেন, আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সাড়ে আটটার শাটলে বটতলী স্টেশনে যাচ্ছিলাম। এদিন ছাত্রলীগের একাংশ কর্তৃক শাটল অবরোধ হওয়ায় সাড়ে পাঁচটার শাটল বিলম্বে সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যায়। শাটলে শিক্ষার্থীর সংখ্যা কম ছিলো। আমার বগিতে যারা ছিলো তাদের সবাই শোলশহর স্টেশনে নেমে যাওয়ায় আমি বগি পরিবর্তন করি। সেখানে ৫-৬ জনের মতো ছিলো তারাও ঝাউতলা স্টেশনে নেমে যাওয়ায় বগিতে আমি একা রয়ে যায়। পরবর্তী দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় শাটল থামলে মাস্ক পরিহিত ৬-৭ জনের মতো কিশোর বয়সী ছেলেরা এসে আমার পেটে ছুরি ধরার পাশাপাশি আমাকে কিল-ঘুষি মেরে আমার ‘আইফোন (১৪) সহ একটি বাটন ফোন নিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে খুলশি থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান ভুক্তভোগী সাদাত।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শাটলে নিরাপত্তা প্রদানে অবহেলার কারণেই ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানান ভুক্তভোগী।

বিএনএ/ সুমন বাইজিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার