21 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » উপাচার্যের সাথে চবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

উপাচার্যের সাথে চবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

উপাচার্যের সাথে চবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সহ সমিতির সদস্যরা। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাহবুব এ রহমান, সহ-সভাপতি রুমান হাফিজ, সাধারণ সম্পাদক ইমাম ইমু, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আবদুর রহিম ও ইফতেখারুল ইসলাম, অর্থ, সংস্কৃতি এবং ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার, এবং কার্যনির্বাহী সদস্য তামিম আহমেদ শরীফ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য চবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় জনগণের সামনে তুলে ধরার আহবান করেন। তিনি আরো বলেন, সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের দক্ষতার মাধ্যমে চবি সাংবাদিক সমিতিকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার নির্বাচনের মাধ্যমে চবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩ গঠিত হয়।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী