25 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি-পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি-পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি-পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা : মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে বাংলাদেশ  পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন,  প্রেস নোটের মাধ্যমে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে ।

সোমবার (১ ফেব্রুয়ারি)  এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চিকে আটক করেছে সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে। রাজধানী নেইপিদোসহ প্রধান শহর ইয়াঙ্গুনেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হলো।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর