28 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে বিষাক্ত পোকার কামড়ে  শিশুর মৃত্যু

রাঙ্গামাটিতে বিষাক্ত পোকার কামড়ে  শিশুর মৃত্যু

রাঙামাটিতে বিষাক্ত পোকার কামড়, ১ শিশুর মৃত্যু

বিএনএ, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে ইসপা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কাপ্তাই ইউনিয়নের জাকির হোসেন সমিলস্থ মুরগী টিলা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শিশুর পিতা ছিদ্দিক বলেন, ইসপা খেলাধুলা করার সময় একটি পোকা হাতে কামড় দেয়। তাৎক্ষণিক পাশে থাকা একজন পোকাটি হাত থেকে ফেলে দেয়। মুহূর্তে তার সারা শরীর যন্ত্রণায় ছেয়ে যায়। সে সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে। তার ঘন্টাখানেকের মধ্যে আমার মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তাকে নতুন বাজারস্থ ডাক্তারের কাছে নিয়ে গেলে পল্লী চিকিৎসক সুমন দত্ত তার মৃত্যু হয়ে বলে জানান।

এ বিষয়ে পল্লী চিকিৎসক সুমন দত্ত জানান, বিষাক্ত পোকার কাপড়ে তার মৃত্যু হয়েছে। এখানে আসার আগেই তার মৃত্যু হয়। তবে কোন ধরনের ‘পোকা’ তাকে কামড় দিয়েছে তা কেউ বলতে পারেননি।

বিকাল ৪ ঘটিকায় নিহত শিশুটির জানাজা শেষে কাপ্তাই বাঁশ কেন্দ্র কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি