27.5 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবনের মরদেহ

দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবনের মরদেহ


বিএনএ, ঢাকা : ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মো. শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (২৯ মে) ভোর ৫টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নিহত রেমিট্যান্স যোদ্ধার মরদেহ গ্রহণ করেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের প্রতি গভীর শোক ও সম্মান জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে দাফন-কাফনের জন্য নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেন তিনি।

নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫