বিএনএ, বিশ্বডেস্ক : ইরানে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
এ ব্যাপারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থের উৎসে পরিণত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে ।
তার ভাষ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ লেনদেন হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো ব্যাংক বা আর্থিক সংস্থা যদি এই নেটওয়ার্কের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে কিংবা লেনদেনে সহায়তা করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএ/ ওজি
![]()

