21 C
আবহাওয়া
১২:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ওপেক ছাড়ল সংযুক্ত আরব আমিরাত

ওপেক ছাড়ল সংযুক্ত আরব আমিরাত


বিএনএ,বিশ্বডেস্ক : তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি কৌশলগত অর্থনৈতিক লক্ষ্যের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ঘোষণায় বলা হয়েছে, এই সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি খাতের উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে দেশীয় জ্বালানি উৎপাদনে বিনিয়োগ ত্বরান্বিত করাও অন্তর্ভুক্ত।

প্রসঙ্গত, , ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্যে  হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি পণ্য পাঠাতে চেষ্টা করছে ওপেকের রাষ্ট্রগুলো। বিশ্বের অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ সাধারণত এই পথে পরিবহিত হয়। সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত আসার আগে দেশটি ইরানের অসংখ্য হামলা থেকে তাদের রক্ষায় অন্যান্য আরব রাষ্ট্রগুলো যথেষ্ট ভূমিকা না রাখায় সমালোচনা করেছিল।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বৈশ্বিক তেল সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি উৎপাদন করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ