35.5 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ’সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ’

’সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ’


বিএনএ, ঢাকা:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন,সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, সব কিছুই নিচ্ছে কমিশন।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে দেওয়া উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, সব নিচ্ছে কমিশন। নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি। ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিন সকাল-বিকাল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ