28 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা


বিএনএ,বিশ্বডেস্ক :ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (২৭ মে) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইরানি গণমাধ্যম বলেছে, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এর আগে, গত মঙ্গলবার দক্ষিণ ইরানে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অর্থাৎ তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ