34.3 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত


বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে আলমগীর ওরফে আলম (৫৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। তার বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।

স্থানীয়রা জানান, ঘর থেকে বের হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত আলমগীরের পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ