বিএনএ, ঢাকা: বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কার্যক্রম উদ্বোধন করা হবে। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ টার্মিনাল পরিচালনার চুক্তি সই হবে।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস সহ অন্যান্য এয়ারলাইনসের চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত থার্ড টার্মিনাল পরিচালনার শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শর্ত মেনে নেওয়া হয়েছে।
তিনি বলেন, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।
বিএনএ/শাম্মী
![]()

