বিএনএ, ঢাকা: আজ সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠি হবে। এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এনসিপি সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন। তাই জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ইচ্ছে পোষণ করছেন প্রধানমন্ত্রী। এতে তারা সাড়া দিয়েছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা নেই। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে আমরা আমাদের উদ্বিগ্নতার কথা জানাবো। বিশেষ করে সরকার বিগত দিনে যে ভুলগুলো করেছে, তা তুলে ধরবেন শীর্ষ নেতারা। পাশাপাশি এই মুহূর্তে সরকারের করণীয় সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।
এর আগে গতকাল রোববার (২২ নভেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমকে জানিয়েছেন, এনসিপির সঙ্গে সংলাপ শেষে ধারাবাহিকভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
বিএনএ/শাম্মী
![]()

