বিএনএ, বিশ্বডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ যুলঘাদর। তিনি আট বছর আইআরজিসি জয়েন্ট স্টাফের প্রধান এবং আরও আট বছর সংস্থাটির ডেপুটি কমান্ডার ইন চিফসহ একাধিক উচ্চ সামরিক ও নিরাপত্তা পদে অধিষ্ঠিত ছিলেন।
গত সপ্তাহে বিমান হামলায় নিহত আলী লারিজানির উত্তরসূরি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
দেশটির অন্যতম সংবেদনশীল এই পদে দায়িত্ব নিয়ে যুলঘাদরকে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক চাপ ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাকে।
বিশ্লেষকরা মনে করেন, তার এই নিয়োগ তেহরানের এমন একজন অভিজ্ঞ রাজনৈতিক ও নিরাপত্তা ব্যক্তিত্বের প্রয়োজনীয়তার প্রতিফলন, যিনি আলী লারিজানির রেখে যাওয়া শূন্যতা পূরণ করতে সক্ষম হবেন।
বিএনএ/শাম্মী
![]()

