27.7 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বিরোধীদলীয় নেতার একান্ত সচিব হলেন উপসচিব মুহাম্মদ ইব্রাহীম

বিরোধীদলীয় নেতার একান্ত সচিব হলেন উপসচিব মুহাম্মদ ইব্রাহীম


বিএনএ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মুহাম্মদ ইব্রাহীম। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বদলি করে তাঁকে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এ আদেশ জারি করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে বিএনপি এবং বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছে জামায়াতে ইসলামী জোট ।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ