27.7 C
আবহাওয়া
৮:১৭ পূর্বাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ ২৫ মার্চ, ভয়াল সেই কালরাত

আজ ২৫ মার্চ, ভয়াল সেই কালরাত


বিএনএ, ঢাকা: আজ ভয়াল ২৫ মার্চ।মানবসভ্যতার ইতিহাসে বর্বরতম হত্যাযজ্ঞের এক কালো দিন। এই দিনটি বাঙালি  একাত্তরের অাগুন ঝরা এ দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’র নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে। ইতিহাসের নৃশংস গণহত্যায় মেতে ওঠে।

২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ঐ দিন থেকেই দিনটি গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

২৫শে মার্চের পর থেকেই বিশ্বব্যাপী জনমত গঠিত হতে শুরু করে এবং বাংলাদেশের মুক্তিসংগ্রাম একটি আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করে। এটি শুধু একটি ভূখণ্ডের লড়াই ছিল না, এটি ছিল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির, শোষকের বিরুদ্ধে শোষিতের এবং মিথ্যার বিরুদ্ধে সত্যের এক মহাকাব্যিক লড়াই।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ