বিএনএ, কক্সবাজার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের ঝাউবাগানের ভেতরের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ কক্সবাজার পৌরসভার ইউসুলুলঘোনা এলাকার শাহ আলমের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, ‘গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
হত্যাকাণ্ডের বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত খোরশেদের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খোরশেদের সঙ্গে থাকা এক নারীকেও পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।
বিএনএ/ওজি
![]()

