27.3 C
আবহাওয়া
৫:২৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার এক

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার এক

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার এক

বিএনএ,চট্টগ্রাম: নগরীর আকবরশাহ থানার সুপারি বাগান এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আজি উল্লাহ ওরফে রানা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি দেশিয় তৈরি এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রানা ব্রাহ্মণবাড়িয়া জেলার সামাদ সরদারের পুত্র। তার বিরুদ্ধে আকবরশাহ, সীতাকুণ্ড ও বায়েজীদ বোস্তামী থানায় ত্রাস সৃষ্টিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার রানার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ