33 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - আগস্ট ১, ২০২৬
Bnanews24.com
Home » হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু

হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু


বিএনএ, ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৪০ জনে দাঁড়িয়েছে।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ