27 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সুপার টাইফুন রাগাসায় তাইওয়ানে ১৪ জনের মৃত্যু

সুপার টাইফুন রাগাসায় তাইওয়ানে ১৪ জনের মৃত্যু


বিএনএ বিশ্বডেস্ক : সুপার টাইফুন রাগাসায়  তাইওয়ানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রাগাসার প্রভাবে একটি হ্রদের পানি উপচে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া নিখোঁজ হয়েছে আরও ১২০ জনের বেশি মানুষ।

বিবিসির খবরে বলা হয়েছে, ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ দিকে হংকং এই শক্তিশালী ঘুর্ণিঝড়ের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। শত শত ফ্লাইট বাতিল এবং শহরের স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

হংকং অবজারভেটরি জানিয়েছে, তারা তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করবে এবং এরপরেই বেশিরভাগ ব্যবসা ও গণপরিবহন বন্ধ হয়ে যাবে।চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ঘুর্ণিঝড়টি আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ।  এই পরিস্থিতিকে সম্ভাব্য ‌‘বিপর্যয়’ বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ