28 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - আগস্ট ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

বিএনএ, ঢাকা : রাজধানীর মুগদা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৫০) এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মুগদা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বুধবার সকালে।

এই ঘটনায় মুগদা থানায়  একটি মামলা দায়ের হয়েছে।

মামলার এজাহারে মুগদা থানা উপ-পরিদর্শক (এস আই)  মো. আবু সালেহ উল্লেখ করেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মুগদা টিটিপাড়া এলাকায় কোনো যানবাহনে ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে পথচারীরা তাকে মুগদা হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সেখানে মারা যান তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ