বিএনএ, ঢাকা: দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ দগ্ধ হন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে।
বিএনএ/ ওজি
![]()

