বিএনএ,ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।সোমবার (২২ ডিসেম্বর) সকালে একটি গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গুরুতর আহত হন।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সারভারভের বয়স ছিল ৫৬ বছর। তিনি রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন ।
তদন্ত কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পেছনে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে- এই সম্ভাবনাও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।
তদন্ত কমিটি আরও জানায়, বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে সারভারভের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা ও অবৈধ বিস্ফোরক পাচারের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে।
বিএনএ/ওজি
![]()
