28 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - আগস্ট ২৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

বিএনএ, গাজীপুর:  গাজীপুরের শ্রীপুর উপজেলার বেপারী বাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ আলী (৪) নামে এক শিশু নিহত হয়েছে।শুক্রবার দুপুরের দিকে মাওনা-শ্রীপুর সড়কে ওই শিশুটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। নিহত শিশু কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মোহাম্মদ ছন্দু ফকিরের ছেলে।

শুক্রবার (২২ অক্টোবর)বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান।

তিনি জনান, শুক্রবার দুপুরের দিকে মাওনা-শ্রীপুর সড়কে ওই শিশুটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে।

তিনি আরও বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য থানায় একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে।

বিএনএ/ এম. এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ