28 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১৫০

সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১৫০

সুদান

বিশ্ব ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষও রয়েছে। সুদানের ব্লু নাইল প্রদেশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর গত দুই দিনে এ প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার (২১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সুদানে সহিংসতা ও রক্তপাত সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে এবং এরই প্রতিবাদে বৃহস্পতিবার ব্লু নাইল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নামে বহু মানুষ। এসময় তারা এই ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।

সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গত বুধবার ও বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি