33.6 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৬
Bnanews24.com
Home » হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু


বিএনএ, ডেস্ক :দেশে   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৭ জন এবং পরীক্ষায় ১১৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯ হাজার ১৮৯ জন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ