32.1 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে কাঁপলো মিশর

ভূমিকম্পে কাঁপলো মিশর


বিএনএ,ডেস্ক : মিসরের পর্যটননগরী শারম আল-শেখের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূ-কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৬।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় ভোর রাত ৩টার দিকে (গ্রিনিচ সময় রাত ১২টা) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এদিকে মিসরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ