27.4 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - জুন ২১, ২০২৬
Bnanews24.com
Home » অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

ভারতে বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু

বিএনএ, নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ জুন) মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। তারা সকলেই ওই মাদরাসায় থেকে লেখাপড়া করত।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনকে মৃত অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনএ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ