33.9 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - জুন ২১, ২০২৬
Bnanews24.com
Home » আজ বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস


বিএনএ, ঢাকা: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার এই বিশেষ দিনটি পালিত হয়, যা এ বছর পড়েছে ২১ জুন। সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানাতেই বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়।

ইতিহাস বলছে, বিংশ শতাব্দীর শুরুতে বাবা দিবস উদ্‌যাপনের সূচনা হয়। মায়েদের পাশাপাশি বাবারাও সন্তানের জীবনে সমান গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল—এই বার্তা ছড়িয়ে দিতেই দিবসটি চালু করা হয়েছিল।

বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রাখেন সনোরা স্মার্ট ডড। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস নামে কোনো বিশেষ দিন ছিল না। স্থানীয় গির্জায় মা দিবস পালনের কথা শুনে তিনি অবাক হন যে বাবাদের জন্য এমন কোনো দিন নেই। কারণ তিনি তার বাবাকে অত্যন্ত ভালোবাসতেন।

মায়ের মৃত্যুর পর তার বাবা একাই সাত সন্তানকে বড় করে তোলেন। বাবার সেই ত্যাগ দেখে ডডের মনে হয়, যেমন মায়েদের জন্য একটি বিশেষ দিন আছে, তেমনি বাবাদের জন্যও একটি দিন থাকা উচিত।

এরপর দীর্ঘ প্রচেষ্টার পর ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়। ধীরে ধীরে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশসহ বহু দেশে জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালিত হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ