33.5 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৬
Bnanews24.com
Home »  ইউনূসের পথে তারেক! এবার মার্কিন প্রতিরক্ষা চুক্তি!

 ইউনূসের পথে তারেক! এবার মার্কিন প্রতিরক্ষা চুক্তি!


বিএনএ, ঢাকা: ভূ-রাজনীতির হিসাব-নিকাশ কতটা জটিল হতে পারে, তা আমরা এখন খুব কাছ থেকে দেখছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক ৩ দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করে। এরপর নির্বাচন, সরকার বদল, এবং বর্তমানে নতুন বিএনপি সরকারের অধীনে মার্কিন প্রতিরক্ষা চুক্তি নিয়ে রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে। এই পুরো ঘটনাপ্রবাহে দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রবীণ সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন, তাহলে কি শেখ হাসিনাই সত্যি ছিলেন?

YouTube player

যে কোনো দেশের নির্বাচনের আগে বড় কোনো চুক্তি করা থেকে বিরত থাকে সরকার। কারণ এর দায়ভার নতুন নির্বাচিত সরকারের ওপর বর্তায়। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছিল নির্বাচনের মাত্র ৩ দিন আগে, যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি Reciprocal Tariff বা বাণিজ্য চুক্তি হয়। চুক্তিটি নিয়ে এতটাই গোপনীয়তা ছিল যে ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট’ বা এনডিএ-র কারণে শর্তগুলো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সমালোচকরা তখন থেকেই বলছেন, নির্বাচনকালীন সময়ে এমন একটি দীর্ঘমেয়াদী অসম চুক্তি আগামী দিনের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

চমকপ্রদ বিষয় হলো— বাণিজ্য চুক্তির পর এবার নির্বাচনের ৩ মাস পেরিয়ে যাওয়ার পর খোদ বিএনপি সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। একটি দল যখন ক্ষমতায় ছিল, তখন তাদের মার্কিন বিরোধী অবস্থান আমরা দেখেছি। অথচ আজ নতুন সরকার গঠনের পর ভূ-রাজনীতির সমীকরণ এমনভাবে বদলে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয় টেবিলের ওপর চলে এসেছে।

দেশের জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল বলেন সরকারের ভিতরেই রয়েছে মার্কিন স্বার্থরক্ষাকারি গোষ্ঠী। তারাই সরকারকে চাপে ফেলে দেশবিরোধী চুক্তি করতে বাধ্য করছে। কিন্তু বিরোধীদল মুখে কুলুপ এটেছে। মার্কিন স্বার্থের প্রতি তাদেরও নিরব সমর্থন রয়েছে। ফলে সংসদে বা রাজপথে, সভা-সমাবশে টু-শব্দ করছে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা আসলে যে দলই ক্ষমতায় আসুক, নিজেদের ভূ-রাজনৈতিক কৌশল বাস্তবায়নে কোনো ছাড় দেয় না!

দর্শক, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে গ্রহণ করা কতটা যৌক্তিক? অন্তর্বর্তী সরকারের সেই বাণিজ্য চুক্তি এবং বর্তমান সরকারের প্রতিরক্ষা চুক্তির ফলে বাংলাদেশ কি লাভবান হবে, নাকি নিজস্ব পররাষ্ট্রনীতিতে বড় কোনো বিপর্যয়ের মুখে পড়বে?

বিএনএ/ সৈয়দ সাকিব

Loading


শিরোনাম বিএনএ