25 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » ‘রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়’

‘রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়’


বিএনএ, বিশ্বডেস্ক : রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বুধবার (১৯ নভেম্বর) ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রোহিঙ্গা মুসলিমদের ওপর গৃহীত এক প্রস্তাব অনুষ্ঠানে এই কথা জানায় বাংলাদেশ।

স্থায়ী মিশন জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নতুন করে বিশ্বব্যাপী প্রচেষ্টার আহ্বান জানিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর প্রস্তাব গ্রহণ করেছে।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এই প্রস্তাব পেশ করেছে, এবং ১০৫টি দেশ যৌথভাবে এই প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ