18 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৫
Bnanews24.com
Home » চারদিনের সফরে ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

চারদিনের সফরে ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব


বিএনএ, ঢাকা: চার দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে শার্লির এই সফর। আগামী ২৪ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের।

এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ছাড়াও হাইকমিশনার, রাজনৈতিক দলের নেতারা এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন।

বৈঠককালে শার্লি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা, যা গণতন্ত্রকে এর তিনটি মূল স্তম্ভের মধ্যে স্থান দেয়, সে সম্পর্কে অংশীদারদের জানাবেন এবং কীভাবে বাংলাদেশের জনগণকে সর্বোত্তমভাবে সহায়তা করতে পারে, তাও শুনবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ