বিএনএ, বিশ্বডেস্ক : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) এ হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, অন্তত তিনটি এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি অঞ্চল, গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া এলাকার এক ব্যস্ত এলাকা যেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল এবং জেইতুন পাড়ার একটি ভবন।
ইসরায়েল দাবি করে, খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যরা গুলি চালিয়েছিল। এর জাবাবে সেখানে বিমান হামলা চালানো হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভেজা স্যাতস্যাতে পরিবেশে বসবাস করছে উপত্যকার প্রায় দুই তৃতীয়াংশ শিশু। এতে তাদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।
বিএনএ/ ওজি
![]()
