22 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার


বিএনএ ডেস্ক : বাংলাদেশে বসবাসরত এক দম্পতিকে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার (২০ অক্টোবর) সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, দম্পতিটি নিয়মিত বিদেশি ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বব্যাপী জনপ্রিয় পর্ন সাইটের শীর্ষে উঠেছিল।

তদন্তে প্রকাশ, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য অর্থ উপার্জন করছিলেন।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ ফৌজদারি অপরাধ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ