বিএনএ, বিশ্বডেস্ক: বাংলাদেশ সহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত । ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশগুলোর নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদনও করতে পারবেন না। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি মোতাবেক, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
কেন এই নিষেধাজ্ঞা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি আরব আমিরাত সরকার। তবে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি।
উল্লেখ্য, যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।
বিএনএ/শাম্মী
![]()

