33 C
আবহাওয়া
৫:৪০ অপরাহ্ণ - মে ২০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থানে ডিএনসিসি

রাজধানীর ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থানে ডিএনসিসি


বিএনএ ডেস্ক: রাজধানীর ফুটপাত হকারমুক্ত রাখতে ঈদের পর কঠোর অবস্থানে যাচ্ছে ডিএনসিসি। মানবিক বিবেচনায় আসন্ন কোরবানির ঈদ পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে, তবে ঈদের পর ডিএনসিসির নির্ধারিত স্থানে স্থানান্তর না হয়ে কেউ যদি রাস্তা বা ফুটপাতে অবস্থান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি।

আজ বুধবার (২০ মে) ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টেএ তথ্য জানানো হয়।

ডিএনসিসির এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

ডিএনসিসির বাড্ডা এলাকার এক বাসিন্দা বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের উচিত হবে হকারদের পুনর্বাসনে নির্দিষ্ট একটি স্থান নির্ধারণ করা, যেখানে হকাররা ব্যবসা-বাণিজ্য করবে। রাজধানীকে যানজটমুক্ত ও নগরীর শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ