বিএনএ, ডেস্ক : খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাটের চুলকাঠি এলাকায় ট্রাকের সাথে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
বিএনএ/ওজি
![]()

