27 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনএ, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাপ্পা মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) ভোরে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে বাপ্পার মরদেহ পাওয়া যায়। নিহত বাপ্পা ওই এলাকার আবদুর রউফের ছেলে।

ফুলতলা ইউনিয়নের মেম্বার মইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে তার মরদেহ ফেলে রাখা হয়।

মইনুদ্দিন বলেন, এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বিজিবি বলে জানান তিনি।

বিএনএনিউজ/ এইচ.এম,ওজি 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা