27.3 C
আবহাওয়া
৫:২৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু

খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু


বিএনএ, খুলনা : খুলনা মহানগরে বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মহানগরী পূজা খোলা এলাকার তোতা মিয়ার হোটেলে ঘটে এ ঘটনা।

প্রাথমিকভাবে জানা গেছে, মদের বিষক্রিয়ায় এই মৃত্যু ঘটেছে।

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)।

এছাড়া মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

এসআই জানান, সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পাওয়ার পরপর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ