বিএনএ, ক্রীড়া ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।২০২৩ সালের পর প্রথমবারের মতো ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেন তিনি। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড।
১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ড: এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
বিএনএ/ওজি
![]()

