বিএনএ ডেস্ক: সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
বিএনএ/শাম্মী
![]()

