বিএনএ, ঢাকা : গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর মহানগর প্রজেক্টে নুরের বাসায় যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।বাংলা সংবাদপত্রের সাবস্ক্রিপশন প্যাকেজ
গণঅধিকার পরিষদের প্রেস উইং থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ১৮ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গত সোমবার বাসায় ফেরেন নুরুল হক নুর।
গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এ সময় নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

