বিএনএ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার থেকে চুরি করা জেনারেটর উদ্ধার ও মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সদর থানার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে চুরি যাওয়া জেনারেটর উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।
মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে। এই নিয়ে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সংবাদের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে নুরাল পাগলের বাড়ি ও দরবার ইস্যুতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের এস আই সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। দায়েরকৃত এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

