32.7 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন পেদ্রো সানচেজ

বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন পেদ্রো সানচেজ


বিএনএ, ডেস্ক :  বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

সরকারি সূত্র জানায়, জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সানচেজ। স্পেনের রাজপরিবারের সদস্যরাও ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন।

রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা নিউ জার্সির স্টেডিয়ামে বসেই ফাইনাল উপভোগ করবেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ