30 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় একদিনে প্রাণহানি ৯ হাজার ছাড়াল

করোনায় একদিনে প্রাণহানি ৯ হাজার ছাড়াল

দেশে ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায়  বিশ্বে একদিনে প্রাণহানি ৯ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে  ৫ লাখের বেশি লোক ।
ওয়ার্ল্ডোমিটারস জানায়, গত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২৩৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৬ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

সোমবার(১৮ জানুয়ারী) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৬২ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজার ৬০১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ২০২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৪৫৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৮৬৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

বিএনএ/ওজি, শিরীন সুলতানা

 

 

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা