27 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা

হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা


বিএনএ,বিশ্বডেস্ক : পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালয়েছে। ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরসি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া ইরানের এই বাহিনী আরও দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে’ লক্ষ্যবস্তু করেছে। এসব জাহাজ যুক্তরাষ্ট্রের ‘উসকানি ও সহযোগিতায়’ প্রণালিটির ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ