বিএনএ, ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। গত মাসে পদত্যাগ করা ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।
ভিসি নিয়োগ নিয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১(২) অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তের মধ্যে রয়েছে, এ নিয়োগ উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে এতে বলা হয়।
বিএনএ/ওজি
![]()

