27.7 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহতের দাবি ইসরায়েলের

ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহতের দাবি ইসরায়েলের


বিএনএ, ডেস্ক :ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে ইরান বলছে, তারা শিগগিরই এ ব্যাপারে বক্তব্য দেবেন। একইসাথে বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার এক বিবৃতিতে কাৎজ বলেন, সোমবার রাতে ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর খবরটি তিনি ‘এইমাত্র’ জানতে পেরেছেন।  ইরানি গণমাধ্যম জানিয়েছে শীর্ষ কর্মকর্তা লারিজানি ‘শিগগিরই’ একটি বার্তা দেবেন।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আইডিএফ লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ