27.7 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে ৭ দিনের সরকারি ছুটি শুরু

আজ থেকে ৭ দিনের সরকারি ছুটি শুরু


বিএনএ,ঢাকা:আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সোমবার (১৬ মার্চ) ছিল ঈদুল ফিতরের আগে সর্বশেষ কর্মদিবস।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার।

চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।

এ বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দু’দিন করে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সেই হিসাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি আগে থেকেই নিশ্চিত ছিল।

তবে ঈদের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। এরপর ঈদের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে মাঝখানে এক দিন (১৮ মার্চ) অফিস খোলা ছিল।

কিন্তু ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্নে টানা সাত দিনের ছুটি নিশ্চিতে বিভিন্ন মহল থেকে ১৮ মার্চ ছুটি দেয়ার দাবি উঠে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ