31 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী

ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী


বিএনএ, ঢাকা : ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কেমন করে করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খালেদা জিয়ার হাতে, এরপর আজ তারেক রহমানের হাতে ধানের শীষ।

শনিবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের জনপ্রিয়তা এবং ভবিষ্যতের যে সার্থকতা, তার সবচেয়ে বড় কারণ আমরা মাওলানা ভাসানীর ধানের শীষের মার্কাকে ধারণ করি। এই মার্কায় যে রাজনীতি রয়েছে, আমরা সেই রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরি। ধানের শীষের মধ্যেই নিহিত আছে ভবিষ্যতের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই চুক্তি আবার জাতীয় স্বার্থের ভিত্তিতে নবায়ন করার জন্য আমাদেরকে জাতীয় ঐকমত্যের উদ্যোগ নিতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!