29.3 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনায় সারবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলাধীন নারান্দিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি সারবাহী ট্রাকের সঙ্গে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটিতে ছাগল ও দুধসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই এক নারী ও একজন পুরুষ নিহত হন। পরে আহত অবস্থায় তিনজনকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে পাঠানোর পথে আরও দুজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহত সবার পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ময়মনসিংহের চৌরঙ্গীর মোড় এলাকার আব্দুল গফুর (৫০) নামের একজন বাবুর্চি রয়েছেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে, আহত এক শিশুকে উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘পিকআপ ভ্যানটিতে ছাগল ও দুধসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, তারা মাজারে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান। সারবোঝাই ট্রাকটি থেকে সার উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ